জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় কলেজ হলরুমে এ প্রোগাম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিংড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, কাজল সরকার ও ফয়সাল আহমেদ সম্রাট, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনি, সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইকসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা ও দোয়া শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









