ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তালতলা এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের তালতলা বাজারসংলগ্ন বারাশিয়া নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ওসমান শেখ (৩০) ও বাচ্চু শেখ (৪৮) নামে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদক কারবারি ওসমান শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড এবং বাচ্চু শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









