নরসিংদীর শিবপুর ইউএনও ফারজানা ইয়াসমিন একের পর এক মানবিক কাজ করে প্রশংসায় ভাসছেন। নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের উত্তর জয়মঙ্গল গ্রামের ৬৮ বছর বয়সী মোসলেমা খাতুন। পলিথিনের ছাউনির নিচে কাপড়ের বেড়া দেওয়া ঝুপড়ি ঘরে বসবাস করত। সামান্য বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে, দুর্যোগে অতি কষ্টে রাত কাটাতেন। মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধার দুর্দশার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছে শিবপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন অসহায় মোসলেমা খাতুনের বাড়িতে গিয়ে দুই বান্ডিল ঢেউটিন (ডিউটিন) দিয়ে তার মুখে হাসি ফুটিয়েছেন।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে কাপড়ের বেড়া ও পলিথিনের ছাউনির নিচে বসবাস করে আসছিলেন তিনি। সামান্য বৃষ্টি কিংবা ঝড়-বৃষ্টিতেই ঘরটির নাজুক অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠত। ফলে নিরাপদ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল ।
মোসলেমার অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে তার ঘরটি মেরামতের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন । এরই অংশ হিসেবে তাকে দুই বান্ডিল ঢেউটিন দিয়ে মহৎ উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জলিল হোসাইন, ইউপি সচিব আরিফ উদ্দিন, শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মানিক, ইউপি সদস্য মনির হোসেন, দুলাল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহীর নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে “অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব। উপজেলা প্রশাসন মানবেতর জীবনযাপন করা পরিবারগুলোর পাশে সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব নিয়ে কাজ করা হচ্ছে।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের মতে, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে প্রশাসন এভাবে এগিয়ে এলে তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









