সিলেটের ওসমানীনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা ঘিরে শঙ্কা বিরাজ করছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার গোয়ালাবাজারে এ পথসভা অনুষ্ঠিত হবে।
এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে হতে যাওয়া এই পথসভাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
এনসিপির ওসমানীনগর উপজেলার সাংগঠনিক সম্পাদক আশরাফ মওলুদ চৌধুরী জানান, আমরা আশাবাদী শান্তিপূর্ণভাবে পথসভা হবে, আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সাথে সবসময় যোগাযোগ করছেন।’’
অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মস্তাফা জানান, পথসভাটি যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









