গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (২ আগস্ট) ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. শেখ ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় জেলার সিনিয়র আইনজীবী, তরুণ আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকা অনস্বীকার্য। তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগের জন্য ঠাকুরগাঁওবাসী গর্বিত।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









