জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বিকেলে বড়লেখা পৌর শহরে আয়োজিত কর্মসূচিতে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুব ও ক্রীড়া বিভাগের সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও সাবেক বড়লেখা উপজেলা আমির মুহাম্মদ এমদাদুল ইসলাম।
এ সময় উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের অন্যতম উপদেষ্টা মুফতি জিয়াউল হক, হাফিজ জয়নাল আবেদীন, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাহেদুল ইসলাম সুমন, তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ, মো. হাসানুজ্জামান, উমেদ আলী, জাবের আহমদ, সাহেদ আহমদ, রুমেল আহমদ ও মাহবুব হোসেনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মো. ইমতিয়াজ ইমরুজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









