ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (২ আগস্ট) বিকেল পৌঁনে ৪টার দিকে ফরিদপুর-ভাঙা- বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফাঁয়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফাঁয়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, বৃষ্টির কারণে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ৮ থেকে ১০ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকার্য চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন যাত্রীরা জানান, ঢাকা ধোলাইপাড় থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা দেওয়ার পর ভাঙ্গা বাবলাতলা এলাকায় পৌছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহত যাত্রী দেবাশীষ, খালেকসহ কয়েকজন জানান, বাসের চালক শুরু থেকেই বেগতিক গতিতে চালাচ্ছিল, দূর্ঘটনার ঠিক কয়েক মিনিট আগে বাসের ভেতরে থাকা যাত্রীরা চালককে বারবার সাবধানে চালানোর অনুরোধ করলেও চালক শোনেননি। পরবর্তীতে বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে প্রাণে বেঁচে ফিরলেও কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









