বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চলমান ষড়যন্ত্র এবং কটূক্তির প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে ইঞ্জিনিয়ার মাছুদুর রহমান হিরু মন্ডলের গণসংযোগ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মাছুদুর রহমান হিরু মন্ডল।
সারিয়াকান্দি সদর ইউনিয়ন সাইবার দলের সাধারণ সম্পাদক রাশেদ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সহ-সভাপতি জহুরুল ইসলাম নেদো, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব এবং আমরা জুলাই যোদ্ধা বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাফরুল সাদিক, পৌর শাখার সভাপতি সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলু মিয়া, সারিয়াকান্দি সদর ইউনিয়ন সাইবার দলের প্রচার সম্পাদক মনিরুজ্জামান জাহিদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
বক্তারা তাদের বক্তব্যে তারেক রহমানকে নিয়ে চলমান ষড়যন্ত্র ও কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









