রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুমকিতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ: তদন্তে পুলিশ ও যৌথবাহিনী

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ এএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৯ এএম

দুমকিতে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ: তদন্তে পুলিশ ও যৌথবাহিনী

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে ৫নং ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে মধ্য পাঙ্গাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কার্যালয়টিতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় সন্ধ্যায় সালমা বেগমসহ কয়েকজন নারী ধোপার হাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বিদ্যালয় সংলগ্ন বিএনপি কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে তারা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তালাবদ্ধ কার্যালয়টির ভেতর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা '৯৯৯' এর মাধ্যমে সংবাদ পেয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম, সেনাবাহিনী এবং বিজিবির একটি যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা আলামতের ছবি সংগ্রহ করেছেন এবং বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম জানান‌ কে বা কাহারা এই আগুন লাগিয়েছে তা এখনো নিশ্চিত নয়। সামনে নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার জন্য এমনটা হতে পারে। প্রত্যক্ষদর্শীরা কাউকে আগুন দিতে দেখেনি। তবে আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

কাওছার/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.