ফরিদপুরে ব্যাটারীচালিত ইজিবাইকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে সোয়াদ মোল্লা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকালে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের আখ সেন্টারের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
সোয়াদ ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও হাটগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মোল্লার ছেলে। সে কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় আহত হয়েছেন তামিম ও শাওন নামে সোয়াদের আরও দুই সহপাঠী। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তারা আশঙ্কামুক্ত রয়েছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, দুপুর দেড়টার দিকে স্কুল ছুটি হয়ে যায়। এরপরেই তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। বিকেলে ফরিদপুর থেকে ফেরার পথে কানাইপুরের একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল ভরে কানাইপুর বাজারের দিকে মহাসড়কে উঠতেছিল। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছনে ধাক্কা লাগে মোটরসাইকলটির। এর ফলে সোয়াদ ছিটকে গিয়ে মহাসড়কের উপড় পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘‘একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলটির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় একজন। অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









