রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

তারেক রহমান এদেশের সৌরশক্তি: হাবিব -উন-নবী খান

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ এএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ এএম

তারেক রহমান এদেশের সৌরশক্তি: হাবিব -উন-নবী খান

গফরগাঁওয়ের মানুষ টাকার কাছে বিক্রি হয়না, আদর্শের কাছে, নীতির কাছে বিক্রি হয়। দলের বাইরে গিয়ে এমপি, মন্ত্রী, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত হারিয়ে গেছে। দুধের স্বাদ ঘোলে মিটবেনা। আপনারা আওয়াজ তুলুন নিজের খাই, বাচ্চু ভাই। ভোট দিবেন কিসে, ধানের শীষে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চুর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এসব কথা বলেন।

তিনি আরো বলেন,' এদেশের সৌরশক্তি তারেক রহমান। তিনি প্রধানমন্ত্রী হলে গফরগাঁওয়ে উন্নয়নের আলো ছড়াবে বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। ধানের শীষে ভোট দিন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে শরীক হোন।
রোববার বিকেলে পৌর এলাকার ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম আরজু, পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সাম্পাদক শেখ মো. ইসহাক, পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক, জেলা বিএনপির সাবেক নেতা স্বপন চৌধুরী, শ্রমিক নেতা আব্দুল গফুর প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি  দলের চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষ তুলে দিয়ে  আক্তারুজ্জামান বাচ্চুকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।   

কাওছার/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.