জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মাননা দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক)।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মসিক’র শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
এ সময় তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই যোদ্ধাদের তালিকায় যাদের নাম বাদ পড়েছে, তাদের পুনরায় তালিকাবদ্ধ করা হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অবদান রাখা ও আত্মত্যাগকারী ২৬ জন আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









