রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈয়দপুরে নির্বাচনী প্রস্তুতি জোরদার: আনসার-ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

সৈয়দপুরে নির্বাচনী প্রস্তুতি জোরদার: আনসার-ভিডিপি সদস্যদের বিশেষ ব্রিফিং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সৈয়দপুরে আনসার ও ভিডিপি সদস্যদের জন্য বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সৈয়দপুর শহরের ফাইভ স্টার মাঠে আয়োজিত ওই ব্রিফিং সভায় বিপুলসংখ্যক আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।

ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহদী ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা। এ ছাড়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হামিদসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের মৌলিক শর্ত। এই প্রক্রিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ তৈরি করাই তাদের অন্যতম প্রধান দায়িত্ব।

তারা আরও বলেন, নির্বাচনকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। ভোটকেন্দ্র ভিত্তিক নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে আনসার-ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

ব্রিফিং সভায় নির্বাচনকালীন আচরণবিধি, দায়িত্ব বণ্টন, দায়িত্ব পালনের কৌশল, জরুরি পরিস্থিতিতে করণীয় এবং ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

ব্রিফিং শেষে আনসার ও ভিডিপি সদস্যদের সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পুরো অনুষ্ঠানজুড়ে আনসার ও ভিডিপি সদস্যদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি ও নির্বাচনী দায়িত্ব পালনে দৃঢ় প্রত্যয় স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

কাওছার/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.