যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন।
কর্মসূচির শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্থানীয় সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









