রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পূর্বাচল ৩০০ ফুটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

পূর্বাচল ৩০০ ফুটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

পূর্বাচল ৩০০ ফুট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মাহমুদ হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফুট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ সদর ইউনিয়নের জাহাঙ্গীর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার কুদরত আলীর ছেলে এবং ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় কাঞ্চন সেতুগামী একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মাহমুদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


কাওছার/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.