জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে শেরপুরে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে সর্বস্তরের মানুষ।
বুধবার (৫ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ মিনারে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি শুরু হয়।
প্রথমে শেরপুরের শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় শেরপুর জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন সহ শ্রদ্ধা নিবেদনের সময় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখা এবং আন্দোলনে শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত ব্যক্তিরা।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
এসময় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









