জুলাই গণঅভ্যুত্থান দিবসে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে নরসিংদী শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে ও সঞ্চালক শিক্ষক মোতাহার হোসেন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক এবং জেলা সিভিল সার্জন ডা. মো. বুলবুল কবীর।
এ সময় নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে দুঃস্থ অসহায় মানুষের মাঝে চেক বিতরন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিটি শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি খায়রুল কবির খোকন বলেন, “একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানামুখী প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাদের এই অপচেষ্টা যেন কোনোভাবেই সফল হতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”
তিনি আরো বলেন, “আমার দরজা সর্বস্তরের জনগণের জন্য সর্বদা খোলা। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা শুনতেই সপ্তাহে অন্তত দুই দিন পূর্ণ সময় বরাদ্দ রাখি।”
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের মাধ্যমে বিগত দিনে জুলাই যোদ্ধাদের পাশে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ও মর্যাদা নিশ্চিত করা হবে। জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের তদারকি করতে নরসিংদী জেলার সকল এমপিরা মিলে একটি কমিটি গঠন করে তাদের খোঁজ খবর নেওয়া হবে।’’
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন, “বিগত স্বৈরাচারী শাসনের সময় ছোট-বড় সব পর্যায়ের নেতাদের আতঙ্কে কাটাতে হয়েছে; নিজ ঘরে ঘুমানোর সুযোগ না পেয়ে গরুর গোয়ালঘরে রাত কাটাতে হয়েছে। আজ সাধারণ জনগণ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি। এই আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, অনেকে চোখ বা অঙ্গ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। প্রতিটি শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধার প্রতি আমাদের পূর্ণ দৃষ্টি ও দায়বদ্ধতা থাকবে।”
জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সন্তানেরা কোথায় যাচ্ছে এবং কী করছে—প্রতিটি অভিভাবককে সেদিকে কড়া নজর রাখতে হবে।”
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “মহান সৃষ্টিকর্তা যেন জুলাই আন্দোলনের প্রতিটি শহীদকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ ও সহযোগিতায় যা যা প্রয়োজন, তা সম্মানিত সংসদ সদস্য মহোদয়গণের সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত করা হবে।”
আলোচনা সভা শেষে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা উপহার তুলে দেন অতিথিবৃন্দরা।
পরে বিকালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদের সভাপতিত্বে দুঃস্থ অসহায় মানুষের মধ্যে চেক বিতরনী অনুষ্ঠানে অথিতিবৃন্দরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি ও সহ-সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, অর্থ বিষয়ক সম্পাদক সিআইপি রাশেদুল হাসান রিন্টু, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক মো. মনিরুল হক জাবেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শিল্প বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, শিশু বিষয়ক সম্পাদক আব্দুর রহমান খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবদুর রউফ ফকির রনি, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, নরসিংদী শহর যুবদল সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী সুমন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, জেলা মহিলা দল সভাপতি অ্যাড. উম্মে ছালমা মায়া, জেলা বিএনপির সদস্য মাহফুজুল ইসলাম, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ন কবির কামাল প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









