গাজীপুরে ৪ কাপাসিয়া সংসদীয় আসনের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবি‘র দাঁড়িপাল্লা মার্কার নারী পুরুষ সমন্নয়ে আজ দুপুরে বিশাল শোডাউন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ উপলক্ষে কাপাসিয়ার তরগাঁও এলাকার সালমান সিএনজি পাম্পে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত শিবিরের নারী পুরুষ নেতাকর্মীরা জড়ো হতে থাকে। পরে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার স্লোগানে মুখরিত হয়ে শীতলক্ষ্যা সেতুর উপর দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর হয়ে সাবেক আওয়ামীলীগ নেতা মরহুম হাজী মোতাহার হোসেনের বাড়ির সামনে ঢাকা কাপাসিয়া সড়কের উত্তর পাশে বিশাল সমাবেশ স্থলে এসে যোগ দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ফরহাদ হোসেন মোল্লা উপজেলা জামাতের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ফাত্তার সঞ্চালনায় নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি গাজীপুর - ৪ কাপাসিয়া আসনের জামায়াতে ইসলামী প্রার্থী সালাউদ্দিন আইউবী। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জামাতে ইসলামি নায়েবে আমির মাওলানা শেফাউল হক ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামাতের নেতৃবৃন্দ।
বক্তারা নেতাকর্মিদের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ধৈর্য ধারণ করে দলমত নিবিশেষে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আগামী নির্বাচনে দাড়ি পাল্লা মার্কাকে বিজয়ী করার আহব্বান জানান।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









