সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাগেরহাটের উপজেলাগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৫ পিএম

বাগেরহাটের উপজেলাগুলোতে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোয় পাঠানো হচ্ছে বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। সোমবার (৯ ফেবুয়ারি) সকাল থেকে  জেলার ৪টি সংসদীয় আসনের আওতাধীন ৯টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়। 


জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংসদ নির্বাচন ও গণভোটের সব ধরনের সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট, ব্যালট বাক্স, সিল, কালি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, মোম, গানি ব্যাগসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনার অপরিহার্য বিভিন্ন উপকরণ। 


এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব সরঞ্জাম নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমও একযোগে চলমান রয়েছে, যাতে ভোটগ্রহণের দিন কোনো ধরনের জটিলতা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন করা যায় এবং ভোটকেন্দ্রের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত হয়। 


জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার জানান, নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে সরঞ্জাম বিতরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বর্তমানে এসব নির্বাচনী সামগ্রী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রাখা হচ্ছে এবং ভোটগ্রহণের একদিন আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ৪টি সংসদীয় আসনের ৫৪৭টি কেন্দ্রে সেগুলো পাঠানো হবে। যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উভয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হবে।

 

কাওছার আল হাবীব/এদিন

 

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.