দশমিনা উপজেলা ও আশপাশের এলাকার যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির জন্য দায়ী বলে অভিযোগ ওঠা দশমিনা এক্সপ্রেস বাস সিন্ডিকেট বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. যুবায়ের ইসলাম, দশমিনা উপজেলা এনসিপি প্রতিনিধি মো. তৌহিদ সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, জামায়াতে ইসলামের প্রচার ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাঈদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আমিন প্যাদা, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. কালাম পঞ্চায়েত, পরিবহন কাউন্টারম্যান মো. সোহেল জোমাদ্দার, দশমিনা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. লিয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী সালাউদ্দিন এবং ভারপ্রাপ্ত সভাপতি আবুল বাশারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। প্রায় প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তারা অভিযোগ করেন, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় বিতর্কিত বাস সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ, সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









