সুনামগঞ্জের ধর্মপাশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে পূর্ণা রানী দাস (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা উত্তরপাড়া গ্রামসংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত পূর্ণা রানী দাস ধর্মপাশা উত্তরপাড়া গ্রামের রাজমিস্ত্রি স্বপন চন্দ্র দাসের মেয়ে। সে ধর্মপাশা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বাড়ির দক্ষিণ পাশে থাকা পুকুরে আরও দুই শিশুর সঙ্গে গোসল করতে যায় পূর্ণা। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা অপর দুই শিশু বিষয়টি তাৎক্ষণিকভাবে তার পরিবারের সদস্যদের জানায়।
খবর পেয়ে দুপুর ২টার দিকে ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং স্থানীয় লোকজন পুকুরে নেমে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় পূর্ণাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, ‘‘পুকুরে গোসল করতে গিয়ে এক শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









