রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নীলসাগর গ্রুপের চেয়ারম্যানের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম

নীলসাগর গ্রুপের চেয়ারম্যানের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব লেলিনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠ থেকে নির্বাচনী মিছিলটি বের হয়ে ডিসি চত্বরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
নিবাচনি মিছিলে প্রায়  ৩০ হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে প্রকৌশলী তুহিন ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ সময় বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম তুহিনকে ভোট দিয়ে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান নীলসাগর গ্রুপের চেয়ারম্যান ও নীলফামারী উন্নয়ন মঞ্চের আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

 
তিনি বলেন, ‘শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’
আহসান হাবীব স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপযোগী দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, ‘শাহরিন ইসলাম তুহিন নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’

লেলিন বলেন, তুহিন নির্বাচিত হলে কর্মসংস্থান তৈরি হবে এতে নীলফামারীর হাজার হাজার পরিবারের কর্মসংস্থান তৈরী হবে। এতে করে বেকার সমস্যা অনেকাংশে কমে যাবে।

 

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.