রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যৌথবাহিনীর জব্দ করা মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ধ্বংস

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম

যৌথবাহিনীর জব্দ করা মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ধ্বংস

মানিকগঞ্জের দৌলতপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে জব্দ করা মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত চকলেট ও সন্দেশ ধ্বংস করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দৌলতপুর উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে এই খাদ্যসামগ্রীগুলো বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানান হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ ফেব্রুয়ারি উপজেলার ধামশ্বরের নাটুয়াবাড়ি এলাকায় উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী ভেজাল বিরোধী যৌথ অভিযান পরিচালনা করেন। এই সময় শুভ রাজ নামক এক ব্যক্তির কারখানা থেকে ট্রাক ভর্তি মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত চকলেট ও সন্দেশ জব্দ করা হয়।

পরে কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা করে অস্বাস্থ্যকর পরিবেশে চকলেট ও সন্দেশ তৈরি না করার শর্তে মুচলেকা নেওয়া হয়।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম জানান, জব্দকৃত ট্রাক ভর্তি মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত চকলেট ও সন্দেশ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.