বকেয়া বেতন ও প্রফিট বোনাস পরিশোধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক-কর্মচারীদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।
শনিবার (৮ আগষ্ট) পর্যন্ত সময়ে বেঁধে দিয়ে বকেয়া বেতন ও প্রফিট বোনাস পরিশোধের দাবি জানান।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লা খনির প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন শ্রমিক-কর্মচারীরা। তারা বলেন, গত ৮ বছর ধরে খনি কতৃৃৃপক্ষ ১৬৮ জন শ্রমিকের প্রতি মাসের বেতন থেকে ২৩০ টাকা কর্তন করে আসছে। অন্যদিকে, কর্মকর্তাদের প্রফিট বোনাস ও শ্রমিকদের প্রফিট বোনাসের মধ্যে চরম বৈষম্য পর্যায়ক্রমে কমিয়ে আনার দাবিও জানান শ্রমিক নেতারা।
দীর্ঘদিন ধরে বকেয়া বেতন ও প্রাপ্য প্রফিট বোনাস পরিশোধ না হওয়ায় শ্রমিক-কর্মচারীরা আর্থিক সংকটে পড়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা না হলে আজ রবিবার সকাল থেকে আরো কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে খনি শ্রমিক-কর্মচারী নেতৃবন্দ জানান।
খনি শ্রমিকদের দাবির ব্যাপারে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।
বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান (এসএমসি-এক্সএমসি)’র অধীনে ১০৪৯ জন ও দেশীয় আউটসোসিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত ২৬৩জন সহ ১৩১২ জন শ্রমিক কর্মরত রয়েছেন বলে আউটসোসিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম জানিয়েছেন। দীর্ঘদিন ধরে শ্রমিকদের এ সব দাবী দাওয়ার ব্যাপারে পেট্টোবাংলা কর্তৃপক্ষ কোনো গুরুত্ব না দেওয়ায় খনি শ্রমিকদের চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









