দরজায় কড়া নাড়ছে ভোট। প্রচারনার শেষ দিনে মাদারীপুর ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার বলেন,'টাকা দিয়ে কেউ ভোট কিনতে গেলে তাঁকে বেঁধে রাখবেন। আমার রাজনৈতিক তৎপরতা- কর্মকান্ড দেখেই দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি মনে করি সৎ ও যোগ্য লোক যদি কাজ করে তবে তা বিফলে যায় না।'
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর জেলার শিবচরের হাতির বাগান মাঠে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাদিরা আক্তার এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি প্রার্থী আরো বলেন, 'আপনারা সবাই নিজ নিজ বাড়ি পাহাড়া দিবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায় তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দিবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেতো তাহলে আমি নমিনেশন পেতাম না। টাকা দিয়ে অন্য কেউ কিনে নিতো। দল আমাকে নমিনেশন দিয়েছে। ১২ তারিখ জনগনের ভোটে ধানের শীষ বিজয়ী হবে ইনশাল্লাহ।'
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্ষিয়ান নেতা আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সদস্য আবুল বাশার সিদ্দিকী, পৌরসভা বিএনপির আহব্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ন আহব্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজহুল হুদা সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিন দুপুরের পর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সন্ধ্যার আগেই সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নামে।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









