রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নলডাঙ্গায় গ্যাপ প্রশিক্ষণ পেলেন ৬০ জন কৃষক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

নলডাঙ্গায় গ্যাপ প্রশিক্ষণ পেলেন ৬০ জন কৃষক

নাটোরের নলডাঙ্গা উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে দক্ষতা বাড়াতে “গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (GAP)” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে নলডাঙ্গা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানের উপজেলা কৃষি অফিসার সবুজ আলী সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ শহীদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাজ্জাদ হোসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম নাহিদ।
উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা।

প্রশিক্ষণে কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, সঠিকভাবে সার ও কীটনাশক প্রয়োগ, মাটির স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা, নিরাপদ সবজি ও ফসল উৎপাদন, ফসল সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী বলেন, “বর্তমান সময়ে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, খাদ্যের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। গ্যাপ পদ্ধতি অনুসরণ করলে কৃষকরা কম খরচে ভালো মানের ফসল উৎপাদন করতে পারবেন এবং আন্তর্জাতিক মানের কৃষিপণ্য বাজারজাত করতে সক্ষম হবেন।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, আগে তারা অনেক বিষয় জানতেন না। সঠিক নিয়মে চাষাবাদ, জৈব সার ব্যবহার, কীটনাশকের নিরাপদ প্রয়োগ এবং ফসল সংরক্ষণ সম্পর্কে তারা নতুন ধারণা পেয়েছেন। এই প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে কৃষিকাজে অনেক উপকারে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

নলডাঙ্গার কৃষক মারুফ হোসেন,বীথি আক্তার,পাপু হোসেন বলেন, “এই প্রশিক্ষণ থেকে অনেক নতুন জিনিস শিখেছি। এখন থেকে নিয়ম মেনে চাষাবাদ করব। এতে ফসলের ফলন বাড়বে এবং উৎপাদন খরচও কমবে।”

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৬০ জন কৃষকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সরকারের টেকসই কৃষি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্যাপ প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্প্রসারিত করা হবে, যাতে কৃষকরা আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থার সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারেন।

 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.