সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে মো. জাওয়াদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে শ্যামনগর হাসপাতাল সংলগ্ন বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। সে যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর গ্রামের মো. মনিরুজ্জামানের একমাত্র ছেলে। চাকরির সুবাদে তারা শ্যামনগরে বসবাস করেন।
শিশুটির মা সাদিয়া খাতুন বলেন, “আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম আর জাওয়াত খেলা করছিলো। কিছু সময় পরে তাকে খুঁজে না পেয়ে জাওয়াদ এর বাবাকে কল দিয়ে বলি ছেলেকে খুঁজে পাচ্ছি না।”
জাওয়াদের পিতা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরে টিকেট বিক্রি কাজ করেন।
স্থানীয়রা জানান, শিশুটিকে দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে এক পর্যায়ে পাশের পুকুরে জাল ফেলে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির হোসেন মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাফিউল আলম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









