চট্টগ্রাম নগররি কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সুত্রে প্রকাশ।
র্যাব-৭ এর মেজর জালিস মাহমুদ খান গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান চালায়। এ সময় কয়েকটি কক্ষ তল্লাশি করে সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়।
জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা বলে তিনি জানান ।
এ ঘটনায় জড়িতদে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে র্যাব জানিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









