৬৪তম নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবের (এনওয়াইএফএফ) মূল প্রতিযোগিতা বা ‘মেইন স্লেট’-এর ৩২টি সিনেমার তালিকা প্রকাশ করেছে ফিল্ম অ্যাট লিংকন সেন্টার। এ বছর তালিকায় রয়েছেন ১৭ জন পরিচালক, যারা প্রথমবারের মতন এই বিভাগের অংশ হচ্ছেন।
উৎসবটি অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। নিউইয়র্কের পাঁচটি বরোতে বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাগুলো প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে লিংকন সেন্টার, বিএএম, মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজ, আলামো ড্রাফটহাউস সিনেমা এবং ব্রঙ্কসের এএমসি বে প্লাজা সিনেমা।
এবারের মূল বিভাগে জায়গা পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা নির্মাতাদের নতুন সিনেমা। তাঁদের মধ্যে রয়েছেন পেদ্রো আলমোদোভার, রিউসুকে হামাগুচি, হং সাংসু, রাদু জুডে, মাইক লি, জেমস গ্রে, আভা ডুভার্নে, আন্দ্রেই জভিয়াগিন্তসেভ, পাওয়েল পাভলিকভস্কি, লি চ্যাং-ডং ও ইরা স্যাকস।
উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে থাকছে জেমস গ্রের ‘পেপার টাইগার’। কেন্দ্রীয় প্রদর্শনী বা ‘সেন্টারপিস’ সিনেমা হলো টনি গিলরয়ের Behemoth!। আর সমাপনী সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে আভা ডুভার্নের 14th।
তালিকায় আরো রয়েছে রিউসুকে হামাগুচির ‘অল অফ এ সাডেন’, পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, আলাঁ গোমিসের ‘তাও’ Dao, হং সাংসুর ‘দ্যা ডে শি রিটার্নস’, রাদু জুডের ‘দ্যা ডাইয়েরি অফ এ চেম্বারমেইড’, লিসান্দ্রো আলোনসোর ‘ডাবল ফ্রিডম’, ভ্যালেস্কা গ্রিজেবাখের ‘দ্যা ড্রিমড এডভেঞ্চার’ এবং পাওয়েল পাভলিকভস্কির ‘ফাদারল্যান্ড’।

এ ছাড়া স্যান্ড্রা ভোলনারের ‘এফরিটাইম’, ইরা স্যাকসের ‘দ্যা ম্যান আই লাভ’, আন্দ্রেই জভিয়াগিন্তসেভের Minotaur, ক্রিস রকের ‘মিসট্রি গ্রিন’, আঙ্গেলা শানেলেকের ‘মাই ওয়াইফ ক্রাইস’ এবং মাইক লির ‘টেন্ডার লাভিং কেয়ার’ রয়েছে মূল বিভাগে।
নিউইয়র্ক চলচ্চিত্র উৎসবের পরিচালক ডেনিস লিম বলেন, এবারের আয়োজনে বর্তমান বিশ্বের নানা বাস্তবতা ও সংকট সৃজনশীলভাবে উঠে এসেছে। তার মতে, এই সিনেমাগুলো বর্তমান সময়কে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেবে।
উৎসবের পাস ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। একক সিনেমার টিকিট বিক্রি শুরু হবে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে।
বিস্তারিত জানতে: www.bushwickfilmfestival.com


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









