লেনদেন হচ্ছে ক্যাশলেস—এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে পূবালী ব্যাংক পিএলসির ‘বাংলা কিউআর’ ও ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে পূবালী ব্যাংক পিএলসি রাঙ্গাবালী উপশাখার উদ্যোগে উপজেলার পুলঘাট বাজারে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চালু হওয়া বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা দ্রুত নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমার পাশাপাশি দেশে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বাড়বে।
পূবালী ব্যাংক পিএলসি রাঙ্গাবালী উপশাখার ব্যবস্থাপক মোঃ ওয়াসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন আকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ারুল ইসলাম হাওলাদার, মিজানুর রহমান শাহিনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









