বগুড়ার সারিয়াকান্দিতে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন’ বাস্তবায়নে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৪০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা, পুলিশ সদস্য, মৎস্য দপ্তরের কর্মচারী ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান জানান, চায়না দুয়ারির মতো নিষিদ্ধ জালে মাছের পোনা ও ছোট জলজ প্রাণীও নির্বিচারে আটকা পড়ে। মৎস্যসম্পদ রক্ষায় নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









