কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুরে ভাসমান অবস্থায় পল্টু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসার মসজিদসংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পল্টু মিয়া বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর এলাকার মৃত আসন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে মসজিদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কখন ও কীভাবে ওই ব্যক্তি সেখানে এসেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ সময় পুকুর পাড়ে একটি বাজারের ব্যাগে কাপড়চোপড় পাওয়া যায়।
কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









