রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুইদিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম

দুইদিন বন্ধ আখাউড়া স্থলবন্দর

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম দুইদিন বন্ধ থাকবে। তবে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ থাকবে ভোটের দিন।

আখাউড়া স্থলবন্দর সি অ্যান্ড এফ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. নেছার উদ্দিন ভূইয়া জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এ বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এ বন্দরের যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে। বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদেরকে জানানো হয়েছে।

আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, নির্বাচনের জন্য ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া অন্যান্য দিনে পূর্বের মতই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।  

 

কাওছার আল হাবীব/ এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.