মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আসমা বেগম (২৬) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ আগষ্ট ) বিকেল ৫ টায় কুলাউড়া রেলওয়ে ষ্টেশনের আউটার সিগনালের ইসলামবাগ এলাকায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আসমা বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে কুলাউড়া রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
আসমা বেগম কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের ন'মৌজা এলাকার হোসেন মিয়ার মেয়ে।
কুলাউড়া থানার এসআই আক্তারুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে রেলওয়ে থানা ও কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে দু-খন্ডিত লাশ উদ্ধার করে। ঢাকাগামী পারাবত ট্রেন কুলাউড়া রেলওয়ে ষ্টেশন প্রবেশের সময় ঐই যুবতী রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন। সাথে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সাথে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
কুলাউড়া রেলওয়ে থানার সূত্র জানায়, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি পক্রিয়া চলমান রয়েছে। এবিষয়ে তদন্ত করা হবে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









