যশোরের চৌগাছায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম সম্প্রচার করা হয়।
বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের একটি সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা ও তথ্য পদ্ধতি (iBAS++) মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা প্রদানের এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনকারী শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. বজলুর রশীদ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা গোলাম মোর্শেদ, সহসেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, বিএনপির উপজেলা সভাপতি এম এ সালামসহ উপজেলার প্রায় ১৫০ জন শিক্ষক-কর্মচারী।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









