সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে এসে মাইনুল ইসলাম রিফাত (২১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়েশ্বর গ্রামের হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বন্ধু আরিয়ান মুন্সী (২০) জানান, চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে আসেন। সকাল ১১টার দিকে তারা সবাই মিলে পর্যটনকেন্দ্রে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর রিফাতকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
তাকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাতিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, সাদাপাথরে বেড়াতে এসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সাদা পাথর বেড়াতে আসা পর্যটকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









