বগুড়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা তাঁতশিল্পের উন্নয়ন ও তাঁতীদের জীবনমানের উন্নয়নে সহজ শর্তে স্বল্পসুদে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, ন্যায্যমূল্যে কাঁচামাল সরবরাহ এবং উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করার দাবি জানান।
শনিবার (১৫ আগস্ট) সন্ধায় শহরের টিটু মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, ‘‘তাঁতিদের সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা গেলে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁতশিল্পকে আরও এগিয়ে নিতে পারবেন। এতে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে তাঁতশিল্প আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’’
সভাপতিত্ব করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মো. সারোয়ারের এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সরদার ও সিনিয়র সহ-সভাপতি মো. আজাদুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন তাঁতী বিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিক দল সেকেন্দার আলী মুন্সিসহ জেলা তাঁতী দলের নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা গত ১৭ বছরে তাঁতিদের অবহেলা, বঞ্চনা, নির্যাতন ও নিপীড়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাঁতী দলকে একটি সুসংগঠিত সংগঠন হিসেবে উল্লেখ করে তারা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বক্তারা বলেন, দেশের তাঁতশিল্পকে টিকিয়ে রাখতে হলে তাঁতিদের জন্য সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, ন্যায্যমূল্যে কাঁচামাল সরবরাহ এবং উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁতশিল্পের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই সমাধানের উদ্যোগ নিতে হবে।
সম্মেলনে বগুড়া জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য জয়নাল আবেদীন চাঁন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মো. মজিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বগুড়া জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের দ্বিবার্ষিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









