মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সফল সমাপ্তির পর জলজ সম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় পাবনায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করেছে রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটি।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর কোষাখালী লঞ্চঘাট ও বাংলাবাজার এলাকায় রোটারিয়ান সিরাজুল ইসলামের প্রকল্পের আওতায় এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে কাতলা, সিলভার কার্প, রুইসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার মাছের পোনা স্থানীয় জলাশয়ে অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি আবুল হোসেন পিএইচএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং মাসপো গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আলিমুজ্জামান বিশ্বাস পনি।
রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান সিরাজুল ইসলাম পিএইচএফের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রজেক্ট চেয়ার রোটারিয়ান আজিজুল হাকিম শিহাব, প্রকল্প সদস্য রোটারিয়ান শাহেদ হোসেন তুষার, রোটারিয়ান রাশেদুল ইসলাম, রোটারিয়ান পিপি আলতাফ হোসেন এমপিএইচএফ, রোটারিয়ান অ্যাডভোকেট মো. বেলাল হোসেন, রোটারিয়ান মুকাদ্দিস আলম পিএইচএফ (আইপিপি), রোটারিয়ান পিপি আবু মো. মোর্শেদ পিএইচএফ, রোটারিয়ান নুরুন্নবী খান হুমু, রোটারিয়ান এসএম আলাউদ্দিন, রোটারিয়ান ডা. মঞ্জুরা রহমান, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোস্তফা রিয়াজ শাহরিয়ার পিএইচএফ, রোটারিয়ান মাসুদ শাহরিয়ার পিএইচএফ, রোটারিয়ান মাসুদ রানা, রোটারিয়ান ওয়ালিউল ইসলাম, রোটারিয়ান জিল্লুর রহমান পিএইচএফ, রোটারিয়ান রাজিবুর রহমান রিন্টু, রোটারিয়ান আলহাজ্ব রইস উদ্দিন ও রোটারিয়ান মো. আলাউদ্দিন।
রোটারি ক্লাব অব পাবনা নিউ সিটির প্রায় অর্ধশত রোটারিয়ান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা সৃষ্টি হবে। একই সঙ্গে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচি শেষে দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে অংশগ্রহণকারী রোটারিয়ানরা সবাই মিলে মধ্যাহ্নভোজে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









