ময়মনসিংহের ত্রিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্যাপন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘রূপালি মাছে ভরবে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুর পাড়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামের সভাপতিত্বে এবং খামার ব্যবস্থাপক মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাম্মিম জাহান এবং ত্রিশাল সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









