স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিগত ১৭ বছর ফ্যাসিষ্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে। স্বাস্থ্য সেবা সহজ লভ্য ও মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা সরাসরি দেখার জন্য সারাদেশে আকস্মিকভাবে হাসপাতাল সমূহ পরিদর্শণ করা হচ্ছে। শীঘ্রই দেশে আরো চিকিৎসক এবং এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে সারা দেশের সকল উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।
রবিবার (১৬আগষ্ট) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শণ করে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরো বলেন, নিকট ভবিষ্যতে উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে। গত ১৭ বছরে ফ্যাসিষ্ট সরকার স্বাস্থ্য সেবায় তেমন কোন পদক্ষেপ নেয়নি। বতর্মানে প্রয়োজনীয় ঔষধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে।
মন্ত্রী হাসপাতালে ঘুরে ঘুরে হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ও ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন।
মন্ত্রী জানান,উপজেলা পর্যায়ে আধুনিক প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে সেখানে ডায়ালাইসিস–সুবিধাও চালু করা হবে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রের সেবার মানোন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শিগগিরই স্বাস্থ্য কার্ড কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, এবং প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









