সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

নির্বাচনের পরিবেশ ভালো হলেও বহু ইঞ্জিনিয়ারিং আছে: ফয়জুল করীম

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ পিএম

নির্বাচনের পরিবেশ ভালো হলেও বহু ইঞ্জিনিয়ারিং আছে: ফয়জুল করীম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল সদর-৫ আসনের ইমলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে তবে এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে।’

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। 

সংবাদ সম্মেলনে ফয়জুল করীম বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। তবে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কা মুক্ত নন। যত সুন্দর পরিবেশই হোক এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে।’

তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বরগুনা, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় হাতপাখার সমর্থকদের হুমকি, মারধর করা হচ্ছে।’

বিএনপি সহ সকল প্রার্থীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘যাতে এই নির্বাচন ঘিরে কাউকে হুমকি, ধামকি আর মারামারি করা না হয়। ভোটাররা যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। এমন সুন্দর পরিবেশ আমরা চাই। বরিশাল সদর ৫ আসনে জামায়াতের প্রার্থী না থাকলেও জামায়াত তাদের সমর্থন দিয়েছে।’
 

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.