ময়মনসিংহের গৌরীপুরে কর্মরত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থা’র ৯ সদস্যের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার দেশ-এর গৌরীপুর উপজেলা প্রতিনিধি মো. কামাল উদ্দিন সভাপতি এবং দৈনিক প্রতিদিনের কাগজ-এর সহসম্পাদক মো. মতিউর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) রাত নয়টার দিকে গৌরীপুর পৌর শহরের সরকারি কলেজ রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. কামাল উদ্দিন। সঞ্চালনা করেন সাংবাদিক মো. শাহজাহান কবীর হীরা। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন দৈনিক সকালের সময়-এর উপজেলা প্রতিনিধি মো. আব্দুল কাদির। সহসাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক এদিন-এর এ কে মাহফুজুর রহমান মনি এবং কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক মানবজমিন-এর মো. শামীম হোসেন আলভী।
কমিটির সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে দৈনিক আলোকিত সকাল-এর মো. শাহজাহান কবীর হীরা, দৈনিক আমাদের সময়-এর মো. মশিউর রহমান কাউসার, দৈনিক তৃতীয় মাত্রা-এর মো. শামীম খান এবং দৈনিক আগামীর সময়-এর আরিফ আহম্মেদকে।
সভায় সংগঠনের অন্য সদস্যদের মধ্যে আবুল কালাম আজাদ, মহসিন শাহ্, মুখলেছুর রহমান, এইচটি তোফাজ্জল ও হলি সিয়াম শ্রাবণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









