ময়মনসিংহের গফরগাঁওয়ে নজরুল বর্ষ, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ও নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভার যৌথভাবে আয়োজন করেন গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোস্তফা কামাল, যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ এসএম মমতাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, শরীর চর্চা শিক্ষক আশরাফুল আলম প্রমুখ।
এ সময় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









