ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে আব্দুস সালাম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এলাকাবাসী ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
নিহত আব্দুস সালাম পাশের ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
খবর পেয়ে ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ত্রিশাল থানার এসআই রুবেল জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









