জামালপুরের দেওয়ানগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সানন্দবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মনোয়ারা বেগমকে আটক করে তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়া মনোয়ারা বেগম দেওয়ানগঞ্জ থানার সিলেটপাড়া এলাকার বাসিন্দা। তিনি আয়নাল হকের স্ত্রী।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









