ভারতীয় দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী নয়নতারার নতুন রূপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল ছবিতে দেখা যায়, মাথায় একটিও চুল নেই নয়নতারার। ন্যাড়া মাথার ছবিগুলি দ্রুত ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকের দাবি, মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, তিরুমালায় গিয়ে পুরো মাথা ন্যাড়া করেছেন অভিনেত্রী!
এ ছবি নিয়ে তৈরি হয়েছে আলোচনা। কারণ নয়নতারার হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিনেমা। এরমধ্যে বহু প্রতীক্ষিত যশের সঙ্গে ‘টক্সিক’ মুক্তি পাবে শীঘ্রই। এরআগেই তিরুমালা মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন এই অভিনেত্রী।
তবে জানা গেছে দাবিটি সত্যি নয়। ভাইরাল ছবিগুলি আসলে প্রযুক্তির সাহায্যে তৈরি করা। ছবিগুলি খতিয়ে দেখলেই বোঝা যায়, সেগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দিয়ে তৈরি করা হয়েছে।

আসল ছবিগুলি চলতি বছরের এপ্রিল মাসে তিরুমালা সফরের সময়ে তোলা হয়েছিল। সে সময়ে স্বামী বিগ্নেশ শিবনের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। তখন তার মাথায় চুল ছিল। ভাইরাল ছবিতে অভিনেত্রীর পোশাক এবং কানের দুল একই রাখা হলেও কৃত্রিম ভাবে তার চুল ‘মুছে’ দিয়ে মাথা ন্যাড়া দেখানো হয়েছে। এর থেকেই স্পষ্ট, এই ছবিগুলি ভুয়া।
‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’ সিনেমায় নয়নতারাকে দেখা যাবে ‘গঙ্গা’ চরিত্রে। সিনেমারর প্রথম ঝলক প্রকাশের পরে গঙ্গার চরিত্রটিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। পরিচালক গীতু মোহনদাস জানিয়েছেন, এই চরিত্রে নয়নতারাকে এক অন্য রূপ দেখতে পাবেন দর্শকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









