পটুয়াখালীর দুমকিতে জাতীয় ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের ছোট হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান মুন্না।
সভায় জানানো হয়, নতুন কুঁড়ি স্পোর্টস, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা, নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নতুন কুঁড়ির সংগঠক সাইফুল আরা বায়েজিদ, জাতীয় হকি খেলোয়াড় পারভীন আক্তার এবং নতুন কুঁড়ির সংগঠক মো. মারুফ হোসেন। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক অফিসার মো. সফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শারীরিক শিক্ষা শিক্ষকরা অংশ নেন।
সভায় প্রতিযোগিতাগুলো সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা, সমন্বয় এবং প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









