যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির চালানো এক বিশেষ অভিযানে ৩৫০গ্রাম ওজনের ২পিস স্বর্ণবারসহ ওসমান গনি( ৫০)নামের এক স্বর্ণপাচারকারী আটক হয়েছে। সে মানিকগঞ্জ জেলাধীন সিংগাইর থানাধীন গোবিন্দল গ্রামের মৃত রজব ব্যাপারীর ছেলে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা তাকে আটক করে।
বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি চৌকস টহল দল স্বর্ণপাচারকারী ওসমান গনিকে আটক করে। এসময় তার শরীর তল্লাশীকালে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ২টি স্বর্ণবার উদ্ধার হয়। উদ্ধারকৃত স্বর্ণবারের সিজার মূল্য ৭৭ লাখ চুয়ান্ন হাজার ছয়শত টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃত জানাই,সে ঢাকা হতে স্বর্ণবার নিয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণবার বহণ করছিলো।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সাইফুল আলম খান স্বর্ণবারসহ পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে আসামীকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করাসহ উদ্ধারকৃত স্বর্ণ সরকারী কোষাগারে জমা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









