‘দুর্ঘটনা দুর্যোগে, সবার পাশে-সবার আগে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে অগ্নিকাণ্ডে উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অনসাইড পেশেন্ট ম্যানেজমেন্ট বিষয়ক মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন স্টেকহোল্ডারদের বাস্তবায়নে এবং জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এনায়েত হোসেন, টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিচালক আব্দুল কুদ্দুস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান প্রমুখ।
এ সময় আকস্মিক দুর্ঘটনা বা দুর্যোগের সময় রোগী, স্বজন ও সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার সক্ষমতা যাচাই করাসহ দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি হাসপাতালের জরুরি প্রস্তুতি আরও জোরদার হবে বলে জানান বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









