বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্যসচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব।
সভায় বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে মোর্শেদ আযম বলেন, ‘‘বিএনপি সরকারের বয়স মাত্র ছয় মাস। এই সময়ে দেশের পরিবর্তনে মানুষ খুশি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মানুষের আস্থা রয়েছে। তবে যারা উন্নয়ন পছন্দ করছে না, তারা সমালোচনা শুরু করেছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









